কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অভ্যুত্থান থেকে শিক্ষা নিলেন ইমরান খান

বাংলাদেশের অভ্যুত্থান থেকে শিক্ষা নিলেন ইমরান খান
ছবি : সংগৃহীত

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে এবার নিজ দেশে সরকার পতনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই নেতাকর্মীদের ওপর অন্যায় নির্যাতন ও দমনপীড়নের প্রতিবাদে প্রবাসী পাকিস্তানিদের প্রতি রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ইমরান খান।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের আলোচনা কমিটির মুখপাত্র সাহেবজাদা হামিদ রাজা সাংবাদিকদের কাছে ইমরান খানের অবস্থা তুলে ধরেন। তিনি জানান, ইমরান খান তার দলের ওপর দমনপীড়নের পরও নিজের অবস্থানে অটল রয়েছেন।

সাংবাদিকদের কাছে পিটিআই মুখপাত্র বলেন, ইমরান খানের মুক্তি আইনি ও বিচার ব্যবস্থার মাধ্যমেই হবে। মুক্তির জন্য কোনো প্রকার চুক্তি বা আপস করা হবে না। পিটিআই মুখপাত্র জানান, আগামী বছরের ৩১ জানুয়ারির আগে সরকারের সঙ্গে পিটিআইয়ের আলোচনা শেষ করা হবে। এই আলোচনার সময় ঘোষণা করবেন পিটিআইয়ের চেয়ারম্যান ওমর আইয়ুব।

হামিদ রাজা জানান, ইমরান খান তার ওপর হওয়া অত্যাচার ক্ষমা করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। রেজা পিটিআইয়ের আলোচনা কমিটির দুটি প্রাথমিক দাবি তুলে ধরেন। যাতে ৯ মে ও ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করার দাবি করা হয়।

সাংবাদিকদের সামনে কথা বলার সময় ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করার জন্য নতুন মামলা দায়ের করার অভিযোগও করেন পিটিআই মুখপাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১০

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১১

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১২

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৩

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৪

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৬

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৭

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৮

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৯

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

২০
X