কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন কাজী ফয়েজ

রোববার এক অনুষ্ঠানে বিচারপতি কাজী ফয়েজ ঈসাকে শপথ পড়ান প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি : সংগৃহীত
রোববার এক অনুষ্ঠানে বিচারপতি কাজী ফয়েজ ঈসাকে শপথ পড়ান প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। গত শনিবার প্রধান বিচারপতি উমর আত্তা বান্দিয়াল অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। খবর ডনের।

রোববার (১৭ সেপ্টেম্বর) ইসলামাবাদের প্রেসিডেন্টর বাসভবনে এক অনুষ্ঠানে বিচারপতি কাজী ফয়েজ ঈসাকে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান অসীম মুনিরসহ সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৮০-এর দশকে বেলুচিস্তান থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিচারপতি কাজী ফয়েজ। এরপর দীর্ঘ ২৭ বছর হাইকোর্ট, ফেডারেল শরিয়ত আদালত ও সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।

পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সিন্ধু হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন সময় বেলুচিস্তানের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরি হিসেবেও কাজ করেন কাজী ফয়েজ। এরপর ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X