বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

শিশুদের নাচের স্কুলে ছুরি হামলা, নিহত ২

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। ছবি : সংগৃহীত
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে একটি নাচের স্কুলে ছুরি হামলা হয়েছে। এতে দুই শিশু নিহত এবং আহত হয়েছেন ৯ জন। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি।

সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুলাই) মার্সিসাইড জেলার সাউথপোর্ট শহরে শিশুদের নাচের স্কুলে এ হামলা হয়। সেখানে ছয় থেকে ১০ বছরের শিশুরা নাচ শিখছিলেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ জানায়, ওই তরুণ অন্য শহর থেকে এখানে আসে। হামলার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। হামলাকারীর সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ আছে কি না তা নিশ্চিত হতে কাজ করছে গোয়েন্দা দল। তবে তদন্তের স্বার্থে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি বলেন, হামলকারী তরুণ খুবই বেপরোয়া ছিল। সে নাচের ক্লাসে প্রবেশ করেই যাকে পেয়েছে তাকেই ছুরিকাঘাত করে। এ সময় হামলাকারীকে ঠেকাতে গিয়ে আহত হন দুই প্রাপ্তবয়স্ক। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ দুঃখিত। আমরা প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনব।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাটি ছিল ‘ভয়ংকর’। আমার জীবদ্দশায় এমন ঘটনা দেখিনি। আমরা খুবই মর্মাহত। এদিকে ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X