কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

টর্নেডোয় লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, মৃত্যু ১৫

টর্নেডোর আঘাতে বিধ্বস্ত এলাকা। ছবি : সংগৃহীত
টর্নেডোর আঘাতে বিধ্বস্ত এলাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঞ্চলের টর্নেডো ও ভয়াবহ ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত ১৫ জন মারা গেছেন। সোমবার (২৭ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমাসহ মধ্যাঞ্চলের কয়েকটি রাজ্যে টর্নেডো ও তীব্র ঝড় আঘাত হানে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় অঞ্চলগুলোতে উদ্ধার অভিযান চলছে। শনিবার গভীর রাতে শুরু হওয়া ঝড়ের কারণে কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

টেক্সাসে কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাতজন মারা গেছেন। বর্তমানে এলাকাটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

প্রতিবেদনে বলা হয়েছেম টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টিতে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তাদের সাহায্য করার জন্য অর্থছাড় সংক্রান্ত একটি ডিক্রি অনুমোদন করেছেন। ঝড়ের কারণে বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে । এ ছাড়া হাইওয়েতে যানবাহন উল্টে গেছে।

দ্য ওয়েদার চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে টেক্সাসে কুক কাউন্টি শেরিফ এ ক্ষতিকে ‘বেশ ব্যাপক’ বলে বর্ণনা করেছেন।

এদিকে শনিবার গভীর রাতে ওকলাহোমার মায়েস কাউন্টিতে টর্নেডোর আঘাতে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। কাউন্টির জরুরি ব্যবস্থাপনা প্রধান জনি জানজেন ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন। এ ছাড়া আরকানসাসে রোববার ভোরে ঝড়ে পাঁচজন মারা গেছেন।

পাওয়ারআউটেজ.ইউএস. ওয়েরাইট অনুসারে, ঝড়ের কারণে টেক্সাস থেকে কানসাস, পূর্বে ওহিও এবং কেনটাকি পর্যন্ত বিস্তৃত রাজ্যগুলোতে প্রায় চার লাখ ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এখনো বেশ কয়েকটি এলাকায় টর্নেডো সতর্কতা জারি রয়েছে।

সূত্র : বাসস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

১০

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১১

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১২

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১৩

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৪

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৫

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৬

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৭

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৮

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৯

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

২০
X