কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সিটি করপোরেশনকে জরিমানার ১৪ লাখ টাকা দিল ঢাকা ওয়াসা

ডিএসসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ে জরিমানার অর্থ পরিশোধসংক্রান্ত পত্র ও দুটি চেক প্রেরণ। ছবি : কালবেলা
ডিএসসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ে জরিমানার অর্থ পরিশোধসংক্রান্ত পত্র ও দুটি চেক প্রেরণ। ছবি : কালবেলা

স্বাক্ষর জালিয়াতি করে অবৈধভাবে লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠসংলগ্ন সড়ক খনন করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক ঢাকা ওয়াসার ওপর আরোপিত জরিমানার ১৩ লাখ ৭১ হাজর ৩৯২ টাকা পরিশোধ করেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হতে আরোপিত জরিমানার অর্থ সংগ্রহ করে তা দুটি চেকের মাধ্যমে করপোরেশনকে প্রেরণ করা হয়।

রোববার (১৪ জুলাই) বিকেলে ডিএসসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ে অবস্থিত প্রকৌশল বিভাগের দপ্তরে জরিমানার অর্থ পরিশোধসংক্রান্ত পত্র ও দুটি চেক প্রেরণ করা হয়। অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলী মো. আহসান হাবিব ঢাকা ওয়াসার প্রেরকের নিকট হতে সংশ্লিষ্ট পত্র ও চেক দুটি গ্রহণ করে।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাদসিকের অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল এর স্বাক্ষর জাল করে এবং অনুমোদন না নিয়ে গত ৮ জুলাই লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সংলগ্ন রাস্তা খনন করায় দক্ষিণ সিটি করপোরেশন খনন কাজে ওয়াসার ঠিকাদার কর্তৃক ব্যবহৃত মালামাল জব্দ করে। স্বাক্ষর জাল করার অপরাধে সেদিন রাতেই লালবাগ থানায় ওয়াসা নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার পরিক্রমায় ৮ জুলাই তারিখে ঢাদসিকের অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল সড়ক খনন নীতিমালা-২০১৯ এর ১.৩.৫ ধারা অনুযায়ী বিনা অনুমতিতে সড়ক খনন করায় ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা আরোপ করে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে পত্র দেয়। ঢাকা ওয়াসা গত ৯ জুলাই দক্ষিণ সিটির সে পত্র গ্রহণ করে।

ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবরে প্রেরিত দক্ষিণ সিটির সেই পত্রে ৩ কার্যদিবসের মধ্যে চালান/ পে-অর্ডারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খনন তহবিলে জরিমানার টাকা জমা দিতে অনুরোধ করা হয়। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

তারই প্রেক্ষিতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার (রক্ষণাবেক্ষণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোস্তাকিম হোসেন তাদের নিযুক্ত ঠিকাদারকে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেয় বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরে পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১০

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১১

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১২

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৫

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৬

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১৭

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১৮

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৯

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

২০
X