সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

বিজিবি কর্তৃক উদ্ধার করা ক্রিস্টাল মেথ। ছবি : কালবেলা
বিজিবি কর্তৃক উদ্ধার করা ক্রিস্টাল মেথ। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে এ মাদক উদ্ধার করা হয়।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, মাদকদ্রব্যের একটি চালান পাচার করবে কারবারিরা। বিজিবির একটি দল সীমান্তের মেইন পিলার ১৩-এর সাব পিলার ৩-এর রেফারেন্স পিলার ৬ বরাবর অনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার হঠাৎগঞ্জ এলাকায় অবস্থান গ্রহণ করে।

তিনি বলেন, এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালাবার চেষ্টা করলে তাদের ধাওয়া করে। এ সময় তারা পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

আশরাফুল হক আরও বলেন, মাদক উদ্ধারের পর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X