মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জোরপূর্বক প্রধান শিক্ষকের রুমে তালা, যুবদল-ছাত্রদল নেতা আটক

জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবাণী পাকুরিয়া ইউনিয়নের আলেয়া আজম উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবাণী পাকুরিয়া ইউনিয়নের আলেয়া আজম উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবাণী পাকুরিয়া ইউনিয়নের আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদকে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে তার কক্ষে তালা দেওয়ার ঘটনায় দুই যুবদল ও এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুরে বিদ্যালয় মাঠ থেকে তিনজনকে আটক করে সেনাবাহিনী। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে তাদেরকে করে থানা নিয়ে আসে।

আটককৃতরা হলেন- উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম (৩৮) ও মো. আশরাফুল আলম (৪০) এবং ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি বাবুল হোসেন (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বেশ কিছু দাবি পূরণে বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের একটি অংশ প্রধান শিক্ষককে চাপ প্রয়োগ করে। দাবিগুলো যৌক্তিক ও বিদ্যালয়ের স্বার্থে হওয়ায় প্রধান শিক্ষক তা মেনে নেন। তারপরও বেশ কিছুদিন ধরেই প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে একদল শিক্ষার্থী। সকালে আটককৃত ৩ জনসহ স্থানীয় কিছু লোকজন সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করেন।

পরে বিষয়টি মেলান্দহের অস্থায়ী সেনা ক্যাম্পে যোগাযোগ করলে সেনাবাহিনী ইনচার্জ ক্যাপ্টেন নাফিজের নেতৃত্বে সকাল ১০টা দিকে সেনাবাহিনীর একটি দল গিয়ে তালাবদ্ধ কক্ষ খুলে দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস শুরু করেন। সেনাবাহিনী চলে যাওয়ার কিছুক্ষণ পর প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ ক্লাস নিতে গেলে কিছু লোকজন ওই শিক্ষককে স্কুল থেকে বের করে দিতে আবারও স্কুলে তালা দিতে যায়। এ সময় বাধা দিতে গেলে কয়েকজক শিক্ষার্থীও আহত হয়।

পরে সেনাবাহিনীর ক্যাম্পে জানালে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে তালা দিতে যাওয়া লোকজন পালিয়ে যায়। এ সময় দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। এক পর্যায়ে মেলান্দহ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ বলেন, ‘তিনজন আটক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X