রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মদপানে দুজনের মৃত্যু, গ্রেপ্তার ৪

রাজশাহীর চারঘাটে চোলাই মদপানে মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
রাজশাহীর চারঘাটে চোলাই মদপানে মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

রাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজন যুবকের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বাল্য সর্দারের ছেলে শক্তি সর্দার (৭০), শিমুল সর্দারের স্ত্রী চামেলী সর্দার (৩৫), দীপক সর্দারের স্ত্রী শখী সর্দার (২৩) এবং মৃত মহাদেব সর্দারের ছেলে রবিন সর্দার (১৯)।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকার চিহ্নিত চোলাই মদ প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চোলাই মদ উৎপাদন করে আসছিলেন। পরে তা স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট ছোট বোতলে বিক্রি করা হতো।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, চোলাই মদ সেবনের ফলে গত ৮ এপ্রিল পার্শ্ববর্তী চারঘাটে দুই যুবকের মৃত্যু হয়। সে ঘটনার সূত্র ধরেই শনিবার পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামে অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ছাড়াও মদ সংরক্ষণের উপকরণ জব্দ করা হয়।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X