কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গণপরিবহনে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা

বাসের যাত্রীদের থেকে টাকা তুলছেন তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তি। ছবি : কালবেলা
বাসের যাত্রীদের থেকে টাকা তুলছেন তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তি। ছবি : কালবেলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে চলন্ত বাসে প্রতিনিয়তই চাঁদাবাজির শিকার হচ্ছেন যাত্রীরা। তৃতীয় লিঙ্গের কতিপয় ব্যক্তি প্রকাশ্যে বাসে উঠে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যাত্রীদের হেনস্তা, অশালীন ভাষা প্রয়োগ এবং শারীরিকভাবে বিব্রত করার মতো আচরণের শিকার হতে হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে ওঠে চক্রের সদস্যরা। তারা নানা অজুহাতে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে। কেউ টাকা দিতে না চাইলে শুরু হয় চিৎকার-চেঁচামেচি, গালাগালি এমনকি যাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার মতো লজ্জাজনক কাজও। যাত্রীরা সম্মানের ভয়ে বাধ্য হয়ে টাকা দিয়ে থাকেন।

শুধু বাসের যাত্রীরাই নয়, চালক ও হেলপাররাও আতঙ্কে থাকেন এ চাঁদাবাজদের ভয়ে। দিনের পর দিন চলতে থাকা পরিস্থিতিতে যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গন্তব্যে পৌঁছানোর পথে প্রতিদিন এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে শত শত সাধারণ মানুষকে। যাত্রীদের দাবি, এই চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

তৃতীয় লিঙ্গের এক সদস্য কালবেলাকে বলেন, আমরা কালু নামের এক সর্দারের অধীনে এসব কাজ করছি। তার নির্দেশেই বাসে উঠে চাঁদা আদায় করি আমরা। এটাই আমাদের পেশা।

বাসচালক শামীম হোসেন বলেন, আমরা হেলপারসহ অনেক সময় প্রতিবাদ করার চেষ্টা করি; কিন্তু তখন তারা দল বেঁধে চড়াও হয়। হুমকি দেয় আমাদের গায়ে হাত তুলবে, গাড়ির ক্ষতি করবে। আমরা আর প্রতিবাদ করতে সাহস পাই না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মো. রবিউল হাসান কালবেলাকে বলেন, কারোরই চাঁদাবাজি করার অধিকার নেই। এটি একটি ফৌজদারি অপরাধ। আপনারা যেহেতু বলছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১১

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১২

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৩

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৪

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৫

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৬

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৭

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৮

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৯

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

২০
X