রংপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘এই এদের ধরেন তো’, সেই ওসিকে প্রত্যাহারের দাবি

ওসি মো. আশরাফুল ইসলাম। ছবি : সংগৃহীত
ওসি মো. আশরাফুল ইসলাম। ছবি : সংগৃহীত

তথ্য সংগ্রহে গিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গালাগাল ও আটকের হুমকির শিকার হয়েছেন দুই সাংবাদিক। আলদাদপুরে হামলার আগে কিশোরগঞ্জের বাংলাবাজারে মানববন্ধন ঘিরে পুলিশের প্রস্তুতি কেমন ছিল— এমন প্রশ্ন করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম প্রথম আলো ও কালবেলার দুই প্রতিবেদককে অকথ্য ভাষায় গালি দেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের তাদের আটক করতে বলেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওসির অপসারণ ও বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর রিপোর্টার্স ক্লাব, নীলফামারী সাংবাদিক ইউনিয়ন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

সংগঠনগুলোর নেতারা বলেন, একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ শুধু পেশাগত মর্যাদাকেই অপমান করে না, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। প্রশাসনের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, হুমকি দেওয়া নয়। আমরা অবিলম্বে অভিযুক্ত ওসির প্রত্যাহার এবং নিরপেক্ষ বিভাগীয় তদন্ত দাবি করছি। অবিলম্বে অভিযুক্ত ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ আন্দোলনের নামে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, সম্পাদক, রাজনৈতিক দলের নেতারা ও পেশাজীবীরা ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এটিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন।

রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, ওসি আশরাফুল ইসলামের আচরণ ও বক্তব্যে স্পষ্ট হয় যে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করতে এবং আলদাদপুরের ঘটনাটিকে ভিন্নভাবে জিইয়ে রাখার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পিত অংশ হিসেবে তিনিই এ কাণ্ড ঘটিয়েছেন।

তিনি আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওসি আশরাফুল ইসলামের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ও তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা না নেওয়া হলে সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X