বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

১ হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের চাল খুলে নিল পাওনাদার

চাল খুলে নেওয়া ঘরের নিচে হতদরিদ্র সেই বৃদ্ধ। ছবি : কালবেলা
চাল খুলে নেওয়া ঘরের নিচে হতদরিদ্র সেই বৃদ্ধ। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের প্রত্যন্ত রূপনাথপুর গ্রামে ঘটেছে অমানবিক এমন ঘটনা। মাত্র এক হাজার টাকার জন্য পাওনাদার হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন (চাল) খুলে নিয়ে গেছে। এতে পরিবারটি চরম দুর্দশায় মানবেতর জীবনযাপন করছে। চলমান বৃষ্টিতে ভিজে দিনরাত পাড় করছেন সেই বৃদ্ধ ও তার পরিবার।

গ্রামবাসী সূত্রে জানা যায়, রূপনাথপুর গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে বসতঘরের ছাউনির ১০-১২টি টিন জোরপূর্বক খুলে নিয়ে যায়।

বৃদ্ধ মতিয়ার রহমানের স্ত্রী জমিলা বেগম অভিযোগ কালবেলাকে করেন, ‘আমাদের একমাত্র মাথাগোঁজার ঠাঁই এই ঘরের টিন (চাল) খুলে নিয়ে গেছে। অনেক অনুরোধ করেছি তবে সুরুজ কোনো কথা শোনেনি। বৃষ্টির দিনে খুব অসুবিধার মধ্যে আছি।’

এই ঘটনায় জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দুই দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজকে টিনগুলো ফেরত দিতে বললেও এখনো কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি। সে কাউকে পরোয়া করছেন না।’

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা হাফিজ জানান, হতদরিদ্র পরিবারের মাথাগোঁজার ঘরের টিন খুলে নেওয়া অমানবিক ও অগ্রহণযোগ্য। আমি দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X