বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রদীপ সরকার নামে এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। ছবি : কালবেলা
হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রদীপ সরকার (৩৫) নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড ও নগদ এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত প্রদীপ জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের প্রফুল্ল সরকারের ছেলে। তিনি গত কয়েক সপ্তাহ ধরে অভিনব কায়দায় সাধারণ রোগীদের ডিজিটাল মেশিনের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

অভিযানে ১টি ওজন মাপার মেশিন, ল্যাপটপ, আর এম এনালাইজার মেশিন, প্রায় এক কার্টন ওষুধ, ইনজেকশন সিরিঞ্জ ১ বক্স ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রদীপ সরকার পৌর সদরের শনির আখড়ার এলাকার দুলু সরকারের বাসায় থেকে একটি বডি এনালাইজার মেশিন দিয়ে হাতের ছাপ নিয়ে রোগ নির্ণয় করতেন। পরে রোগীদের শরীরে বিভিন্ন সমস্যা আছে বলে তাদের বিভিন্ন ভিটামিন ওস্টেরয়েড ইনজেকশন এবং ইউনানির নামে শরীরের জন্য ক্ষতিক্ষারক বিভিন্ন জাতের বেনামি ওষুধ দেওয়া হতো।

দুপুরে স্থানীয় কয়েকজন যুবকের বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানেই তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক প্রেকটিশনার অর্ডিন্যান্স আইন ১৯৮৩ এর ৩২ ধারা অনুযায়ী শাস্তি প্রদান করা হয়। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অভিজিৎ পাল উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এএসআই রাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

মো. শফিকুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X