কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি এনামুল হকের জমিসহ হিসাব ফ্রিজ

সাবেক এমপি এনামুল হক। পুরোনো ছবি
সাবেক এমপি এনামুল হক। পুরোনো ছবি

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হকের বাগমারার ৩ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ২৬১ টাকার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার ১১ হিসাবে থাকা ২৫ লাখ ৩০ হাজার ১৮৭ হাজার টাকা ফ্রিজ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদকে) আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে বলেন, এনামুল হকের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। এনামুল হকের বিরুদ্ধে মামলায় ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

পাশাপাশি তার ২২ ব্যাংক হিসাবে ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগ তোলা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X