বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ সাজিদের স্মরণে জবিতে ছাত্র অধিকার পরিষদের ক্রিকেট টুর্নামেন্ট

শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। ছবি : কালবেলা
শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার উদ্যোগে ‘শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজের মাঠে এ খেলা উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৩২টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আয়োজিত শহীদ সাজিদ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার লক্ষ্য দুটি, প্রথমত, জুলাই বিপ্লবে আমাদের একমাত্র শহীদ সাজিদকে স্মরণ করা। দ্বিতীয়ত, খেলার মাধ্যমে ভ্রাতৃত্ব তৈরি করা। রাজনীতি হোক সাধারণের জন্য ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেটা প্রকাশ করা। আমরা চাই এ রকম মানুষবান্ধব রাজনীতি প্রতিটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়ুক।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি একেএম রাকিব বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার অংশ হিসেবে আমাদের এ আয়োজন। আমরা চাই নতুন প্রজন্ম ছাত্র রাজনীতিকে ইতিবাচকভাবে গ্রহণ করুক এবং সক্রিয়ভাবে দেশ গড়ার গর্বিত অংশীদার হোক।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ছাত্র বিষয়ক সম্পাদক রিদওয়ান উল্লাহ খান, গণঅধিকার পরিষদ তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ রাইসুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ জবি শাখার জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন, ইসলামী ছাত্রশিবির জবি শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ, জবি ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন, জবি প্রেস ক্লাবের সভাপতি সুবর্ন আসসাইফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X