মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ব্লকেড’, উত্তরাঞ্চলের সঙ্গে যান চলাচল বন্ধ

যমুনা সেতু পশ্চিম মহাসড়ক সম্পূর্ণ ব্লকেড করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
যমুনা সেতু পশ্চিম মহাসড়ক সম্পূর্ণ ব্লকেড করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদনের দাবিতে এবার যমুনা সেতু পশ্চিম মহাসড়ক সম্পূর্ণ ব্লকেড করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গগামী রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয় লেন বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ১১টা ৫০ মিনিটে এসে মহাসড়কে বসে পড়েছে। তারা উভয় লেনই বন্ধ করে দেওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে মহাসড়ক অবরোধ করায় কয়েক মুহূর্তের মধ্যে উভয় লেনে শত শত যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তির মধ্যে রয়েছে হাজার হাজার যাত্রী।

আন্দোলনরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, আজকে রেল ও সড়ক পথ অবরোধের কথা ছিল। কিন্তু বুধবার (১৩ আগস্ট) উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করায় শিডিউল বিপর্যয় ঘটেছে। তাই জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রেলপথ ছেড়ে দিয়েছি। তবে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ অবরোধ কর্মসূচি চলছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে।

গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা।

তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার টানা ১৯ দিন ধরে আন্দোলন চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X