বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

টেইলরের কনসার্টে ছিল জঙ্গি হামলার আশঙ্কা, বিস্ফোরক উদ্ধার

মার্কিন সংগীত শিল্পী টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
মার্কিন সংগীত শিল্পী টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা টেইলর সুইফট। নতুন গানের পাশাপাশি প্রতিবছরই তার বিশ্বজুড়ে থাকে অসংখ্য কনসার্ট। যা নিয়ে ভক্তদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। এবার এই শিল্পীর একসঙ্গে তিনটি কনসার্ট বাতিল করা হলো। বাতিলের কারণ হিসেবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে জঙ্গি হামলার আশঙ্কা।

গণমাধ্যমটি জানায় অস্ট্রিয়ায় টেইলর সুইফটের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক শোগুলো বাতিল করা হয়েছে বলে অনলাইনে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। সংস্থার পোস্টে লেখা হয়েছে, ‘আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে পরিকল্পিত হামলার বিষয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর আমরা বাধ্য হয়ে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্বনির্ধারিত এই তিন শো বাতিল করছি।’

টেলরের কনসার্ট গুলোছিল ইউরোপের দেশ অস্ট্রিয়া। দেশটির রাজধানী ভিয়েনায় ৮ আগস্ট ও ১০ আগস্ট তিন কনসার্ট আয়োজিত হওয়ার কথা ছিল। যা বাতিল হয়ে গেছে। এ বিষয়ে ভিয়েনায় আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানায়, তারা ইতোমধ্যেই ১৯ বছর বয়সী এক অস্ট্রিয়ার নাগরিককে গ্রেফতার করেছেন। যে সন্ত্রাসী গোষ্ঠী ‘আইএস’ দ্বারা প্রভাবিত। অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার বাড়িতে তল্লাশি করে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে। এছাড়া অপর এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ভিয়েনায় থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত দুজন গ্রেফতার হয়েছে।

এদিকে তিনটি কনসার্টের টিকটই অনলাইনে বিক্রি করে আয়োজক প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

টেইলর সুইফটের অস্ট্রিয়া কনসার্টি ছিল গত বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া তার ইরাস ট্যুরের একটি অংশ। এই ট্যুরে ইতোমধ্যেই তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় শো করে এখন ইউরোপে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সামনেই নিষিদ্ধ আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১২

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৩

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৪

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৫

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৬

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৭

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৮

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৯

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

২০
X