কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াসাকে ১৪ লাখ টাকা জরিমানা করল ঢাকা দক্ষিণ সিটি

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিনা অনুমতিতে অবৈধভাবে লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সড়ক খনন করার ঘটনায় ঢাকা ওয়াসাকে ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সড়ক খনন নীতিমালা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী মিঠুন চন্দ্র শীল জরিমানা আরোপসংক্রান্ত বিষয়ে সোমবার (৮ জুলাই) রাতেই ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে চিঠি দেন। ঢাকা ওয়াসা আজ মঙ্গলবার (৯ জুলাই) দক্ষিণ সিটির সে চিঠি গ্রহণ করে।

বিনা অনুমতিতে সড়ক খনন ফি’র ৫ গুণ জরিমানা বাবদ ১১ লাখ ৯২ হাজার ৫১৫ টাকা এবং ১৫ শতাং ভ্যাট বাবদ ১ লাখ ৭৮ হাজার ৮৭৭ টাকাসহ সর্বমোট ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা আরোপ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আগামী ৩ কার্যদিবসের মধ্যে চালান বা পে-অর্ডারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খনন তহবিলে জরিমানার টাকা জমা দিতে চিঠিতে অনুরোধ করা হয়। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

এর আগে অনুমতি না নিয়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে এই রাস্তা খননের ঘটনায় সোমবার রাতে ওয়াসা’র ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে লালবাগ থানায় এ অভিযোগ দায়ের করেন ডিএসসিসির অঞ্চল-৩ এর কার্য সহকারী মো. মাহবুবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১১

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১২

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৩

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৪

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৫

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৬

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৮

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৯

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

২০
X