কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাটো সীমান্তের পাশেই পুতিনের গোপন প্রাসাদ

ন্যাটো রাষ্ট্র ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন সেই প্রাসাদ। ছবি : সংগৃহীত
ন্যাটো রাষ্ট্র ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন সেই প্রাসাদ। ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই প্রকাশিত হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক চাঞ্চল্যকর তথ্য। রুশবিরোধী সামরিক জোট ন্যাটোর নাকের ডগায় বিশাল এক গোপন প্রাসাদ তৈরি করেছেন তিনি। এর আগেও ২০২০ সালে মস্কো থেকে ৪০০ কিলোমিটার দূরে ভলদাই হ্রদে পুতিনের একটি গোপন আস্তানার সন্ধান মেলে। তবে এবারের গোপন প্রাসাদটি ন্যাটোর সীমানা সংলগ্ন। ফলে স্বাভাবিকভাবেই এই প্রাসাদ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও কৌতূহল।

সম্প্রতি ডসিয়ার সেন্টার নামে এক ওয়েবসাইটের প্রতিবেদনে পুতিনের এ গোপন প্রাসাদের খবর বেরিয়ে আসে। রাশিয়ার স্বায়ত্বশাসিত অঞ্চল রিপাবলিক অব কারেলিয়ার লাডোগা ন্যাশনাল পার্কে এ গোপন বাড়ি তৈরি করেছেন পুতিন, যা ন্যাটো রাষ্ট্র ফিনল্যান্ড সীমানা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে।

জানা যায়, প্রতিবছর অন্তত একবার ফিনল্যান্ড-রাশিয়া সীমান্তে অবস্থিত এই গোপন প্রাসাদে আসেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের ঘনিষ্ঠ সহযোগীরা জানান, প্রায় ১০ বছর আগে রুশ প্রেসিডেন্টের জন্য একটি গোপন বাসস্থান নির্মাণের আদেশ পেয়েছিলেন তারা। তারপরই ফিনল্যান্ড সীমান্তবর্তী এ গোপন প্রাসাদ নির্মাণ করা হয় বলে রুশ গণমাধ্যম দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে।

স্থানীয়রা জানিয়েছেন, গোপন এ প্রাসাদের কাছেই রয়েছে একটি হোটেল। সেটির মালিকানা পুতিনের বন্ধু ইউরি কোভালচুকের। সেখানে অবস্থানকালীন রুশ প্রেসিডেন্টকে এ হোটেল থেকেই খাবার সরবরাহ করা হয় বলে মনে করছেন স্থানীয়রা।

জানা যায়, গোপন এ প্রাসাদে আত্মরক্ষার অত্যাধুনিক প্রযুক্তি থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে। ডসিয়ার সেন্টারের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুতিনের এই প্রাসাদে মারজালাটি উপসাগরের তীরে গড়ে ওঠা এক ম্যানসন। যার ভেতরে ৩টি আধুনিক বাড়ি। পাশেই দুটি হেলিপ্যাড, কয়েকটি ইয়ট পিয়ারস, একটি ট্রাউট খামার ও একটি গরুর খামার রয়েছে।

পুতিন যখন এখানে আসেন তখন স্থানীয় নিরাপত্তাকর্মীর বদলে নিরাপত্তার দায়িত্বে নেন ফেডারেল গার্ড সার্ভিস তথা এফএসও। তখন এখানকার প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়। কাছের দ্বীপগুলোতে মানুষের যাতায়াত সীমিত করা হয়। এই প্রাসাদে ঢোকার পথ মাত্র দুটি—একটি নৌপথ, অন্যটি আকাশপথ। পুতিনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X