কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বিরল রোগের প্রাদুর্ভাব, আক্রান্ত ৭৩

গিইয়ান বারি সিনড্রোমের প্রাদুর্ভাব। প্রতীকী ছবি
গিইয়ান বারি সিনড্রোমের প্রাদুর্ভাব। প্রতীকী ছবি

ভারতে বিরল রোগ গিইয়ান বারি সিনড্রোমের (জিবিএস) প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিরল এ রোগে অন্তত ৭৩ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরল এ রোগের প্রাদুর্ভাব মহারাষ্ট্রের পুনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। শুক্রবার পর্যন্ত এ রোগে ৭৩ জন আক্রান্ত হয়েছেন।

পুনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৭ পুরুষ এবং ২৬ নারী রয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

বিভাগ জানিয়েছে, গত সপ্তাহে ২৪ জন আক্রান্ত হওয়ার পর র‌্যাপিড রেসপন্স টিম (আরআরটি) গঠন করা হয়েছে। টিম তাদের শনাক্ত ও চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করে আসছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৪ জন পুনের গ্রামীণ এলাকার বাসিন্দা। এছাড়া ১১ জন সিটি করপোরেশন এবং ১৫ জন পিম্পরি চিঞ্চওয়ার পৌরসভার বাসিন্দা রয়েছেন। পুনে ছাড়া আশপাশের এলাকায় এ রোগে আক্রান্তদের খোঁজ মিলেছে।

জিবিএস এক ধরনের অটোইমিউন ডিজিজ। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করলে এর উপসর্গ দেখা দেয়। এ সময় শরীরে নানা ধরনের নিউরোলজিক্যাল জটিলতা দেখা দেয়। এর প্রাথমিক লক্ষণ হলো হাত-পা অসাড় হয়ে যাওয়া। এছাড়া এর ফলে পাসহ শরীরের নিম্নাংশে প্রবল ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে। ক্রমে তা শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়ে।

এ রোগে আক্রান্তদের শরীরের পেশি দুর্বল হয়ে পড়ে। এমনকি পেশির সংবেদনশীলতাও নষ্ট হতে পারে। আক্রান্ত হওয়ার কয়েক দিন পর থেকে খাবার খেতে এবং শ্বাস-প্রশ্বাসে জটিলতা দেখা দিতে পারে। এছাড়া পক্ষাঘাত দেখা দিতে পারে।

ব্যাক্টেরিয়া ও ভাইরাসের সংক্রমণ থেকে এ ধরনের জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনি নামের একটি ব্যাক্টেরিয়ার কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সব বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এ রোগ থেকে নিরাময় সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X