কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। ছবি : সংগৃহীত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্তিতির মধ্যে নতুন করে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে সভ্যতার দোলনা খ্যাত সিরিয়া। গেল ২৭ নভেম্বর কয়েকটি শহরে নতুন করে বড় ধরনের হামলা চালায় বিদ্রোহীরা। এরপর দ্রুতগতিতে উত্তরাঞ্চলীয় সিরিয়ার বড় অংশ নিজেদের দখলে নেয় তারা। বিশেষ করে সিরিয়ার দ্বিতীয় বৃহ্ত্তম শহর আলেপ্পো এখন কার্যত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।

বিদ্রোহীদের ঠেকাতে বিমান হামলা শুরু করে বাশার আসাদ সরকার ও রাশিয়ার বিমানবাহিনী। আলেপ্পোসহ বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকের আহ্বান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জানা যায়, সিরিয়া সরকারের অনুরোধে এবং নিরাপত্তা পরিষদে আফ্রিকার ৩টি সদস্য দেশ মোজাম্বিক, সিয়েরা লিওন এবং আলজেরিয়ার সমর্থনে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা জানানো হয়, বিদ্রোহীরা ইতোমধ্যে আলেপ্পো শহর নিজেদের দখলে নিয়ে গেছে। এখন ইদলিব প্রদেশ দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, বিদ্রোহীদের প্রতিহত করতে সিরিয়া ও রাশিয়ার সম্মিলিতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সরকারি সেনাদের পাল্টা হামলায় কিছু কিছু এলাকা থেকে পিছু হটছে বিদ্রোহীরা।

বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার ঘটনার কড়া জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেন, ‘জঙ্গিদের ভাষা সহিংসতা। বিদ্রোহীদের তাদের ভাষায়ই জবাব দেওয়া হবে।’

এদিকে এক সম্মিলিত বিবৃতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১০

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১১

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৩

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৪

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৫

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৬

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৭

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৮

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৯

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

২০
X