কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাপক হামলার মুখেও জিম্মি মুক্তিতে অনীহা গাজার যোদ্ধাদের

তেল আবিবে জিম্মিদের স্মরণে নির্মিত চত্বর। ছবি : সংগৃহীত
তেল আবিবে জিম্মিদের স্মরণে নির্মিত চত্বর। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে বিমান হামলা শুরু করার পর শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছেন। মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গত দুই বছরের যুদ্ধে টিকে থাকা ভবনগুলোও। নারী-শিশুর আর্তনাদে ভারী হয়ে গেছে আকাশ-বাতাস। এ পরিস্থিতিতেও ইসরায়েলি আক্রমণের অন্যতম গুটি জিম্মিদের মুক্তি দিতে নারাজ হামাস।

এমন তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা শুরু করার পরও জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে হামাস তাদের অবস্থান নরম করছে না। গোষ্ঠীটি এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।

জেরুজালেম পোস্টকে গোপন সূত্র জানায়, এই বিষয়ে হামাসের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই, কোনো লক্ষণ নেই।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির একজন কর্মকর্তা বলেন, বৈঠকে হামলার মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধ পদক্ষেপগুলো আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। নেটজারিম করিডোরে স্থলবাহিনীর প্রবেশের মাধ্যমে আমরা যা দেখছি, তা কেবল শুরু। বর্তমানে ইসরায়েল গাজায় হামাসের শাসনের অবসানের লক্ষ্যে মনোনিবেশ করছে।

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বুধবার (১৯ মার্চ) অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাজা প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন। এই হামলার সঙ্গে ইসরায়েলি স্থলবাহিনীও যুক্ত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার যুদ্ধবিরতি ভাঙার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮৩ জন শিশু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও ‘তীব্র’ হবে এবং এটি দখলকৃত পশ্চিম তীরেও ছড়িয়ে পড়তে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৫৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১২ হাজার ৭১৯ জন আহত হয়েছেন। গাজার সরকার পরিচালিত গণমাধ্যম অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষকে মৃত বলে ধরে নেওয়া হলে মৃতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০-তে পৌঁছবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X