কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১০:৪০ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক শেষে এরদোয়ানের বার্তা

শনিবার হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
শনিবার হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। শনিবার (২০ এপ্রিল) ইস্তাম্বুলের দলমাবাচ অফিসে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে তুরস্ক ও হামাসের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। খবর ডেইলি সাবাহর।

বৈঠকে তারা মূলত গাজা ও ফিলিস্তিনের ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, গাজায় পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক ত্রাণসহায়তা প্রদান এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটাই হবে ইসরায়েলের প্রতি তাদের সবচেয়ে শক্তিশালী জবাব। ইসরায়েলি অপপ্রচার ঠেকিয়ে ফিলিস্তিনিদের সম্পর্কে সত্য ও তাদের ন্যায্য অধিকার সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে আরও বেশি করে জানাতে হবে।

এর আগে শনিবার এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে ইস্তাম্বুল আসেন হামাস নেতা ইসমাইল হানিয়াহ। গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় অভিযান শুরু করার পর এটিই হামাস প্রধানের প্রথম ইস্তাম্বুল সফর। এ ছাড়া তিনি এমন এক সময়ে তুরস্ক সফর করছেন যখন পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজায় ইসরায়েলের হামলার কট্টর সমালোচক মুসলিম দেশ তুরস্ক। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে বেশ শক্তভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন এরদোয়ান। এ ছাড়া প্রায় প্রতিদিন ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলাধুনা করছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের জন্য পশ্চিমাদের নিন্দা করেছেন তিনি। পাশাপাশি তেল আবিবের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আঙ্কারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X