কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের জন্য আশীর্বাদ ছিলেন সমকামিতা-গর্ভপাত বিরোধীরা

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে মূলত প্রাধান্য পায় অর্থনীতি ও বোকারা’—দেশটিতে ১৯৯২ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিল ক্লিনটনের প্রচার কৌশলবিদ জেমস কারভিলের এমন উক্তি করেন। এবারের নির্বাচনেও তাই অন্যান্য বিষয়ের আগে অর্থনীতিকেই প্রাধান্য দিয়েছেন ভোটাররা। তবে তার সঙ্গে তারা প্রাধান্য দিয়েছেন আরও বেশ কয়েকটি বিষয়কে।

যেগুলো ট্রাম্প কার্ড হয়েই ভূমিকা রেখেছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের হারের জন্য।

এডিসন রিসার্চের জাতীয় বুথফেরত জরিপের তথ্যে দেখা গেছে, অর্থনীতি ইস্যুকে শীর্ষে রেখেছে ৩১ শতাংশ ভোটার। আর ৩৫ শতাংশ ভোটার গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর যেসব ভোটারের কাছে অর্থনীতিই প্রধান উদ্বেগের বিষয় তাদের ৭৯ শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছেন। পাশাপাশি মূল্যস্ফীতি ও ট্যাক্স হ্রাসের প্রতিশ্রুতির বিষয়টি ট্রাম্পকে জেতাতে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

অর্থনীতি ছাড়াও রক্ষণশীল মার্কিনিদের ট্রাম্পকে ভোট দেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গর্ভপাত নিষিদ্ধকরণ, ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে তার অবস্থান। যা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর গ্রামীণ এলাকা ও শহরতলির ভোটারদের ট্রাম্পকে ভোট দিতে উৎসাহী করেছে।

এসবের পাশাপাশি অভিবাসন ও অভিবাসী সংকট সমাধানে কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্পের ওপরই আস্থা বেশির ভাগ আমেরিকানের। বাইডেনের আমলে মূল্যস্ফীতির মতো অবৈধ অভিবাসনও রেকর্ড হারে বাড়ে। ফলে অনেক আমেরিকানই মনে করেন, ডেমোক্র্যাটরা অভিবাসন নীতি সহজ করে দেশে অশ্বেতাঙ্গ জনসংখ্যা বাড়াতে পারে। অন্যদিকে ট্রাম্প অবৈধ অভিবাসীকে নির্বাসনে পাঠানোর প্রতিশ্রুতি দেন। এবার নির্বাচনের আগে কঠোর অভিবাসন নীতি প্রয়োগেরও কথা বলেছেন।

অভ্যন্তরীণ এসব বিষয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ইউক্রেন ও ইসরায়েলকে শত শতকোটি ডলারের অর্থসহায়তা ও অস্ত্র দিচ্ছে, এ নিয়ে অনেক আমেরিকান ক্ষুব্ধ। তারা মনে করেন, বাইডেনের শাসনামলে পরাশক্তি যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে গেছে। যেখানে কমলার ডেমোক্র্যাট বিদেশি যুদ্ধে বিপুল টাকা ঢালছে, সেখানে ট্রাম্প নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে যত দ্রুত সম্ভব—সব যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি ফেরাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১২

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৩

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৫

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৭

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৮

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৯

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

২০
X