রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

চাঁদার টাকা না পেয়ে বৃদ্ধকে এলোপাতাড়ি গুলি

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার ৩ লাখ টাকা না দেওয়ায় শামসুদ্দোহা নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি গুলি করার অভিযোগ উঠেছে শফিকুল নামের এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগের আমলে শফিকের ভাগিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক সাকিবের সঙ্গে উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিপনের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন শফিকুলও তার ভাগিনার পক্ষে সংঘর্ষে জড়ান। এ সময় তিনি আহত হন। ৫ আগস্টের পর আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে টাকা চেয়ে আসছেন শফিকুল ও তার ভাগিনা।

তারা আরও জানান, এরই জের ধরে সোমবার রাতে রিপনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে রিপনের মামা শামসুদ্দোহাকে এলোপাতাড়ি গুলি করে শফিকুল ও তার ভাগিনা সাকিব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শফিকুলের সঙ্গে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের কাজ চলছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X