ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া : মিন্টু

ফেনীতে এক মতবিনিময় সভায় কথা বলেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
ফেনীতে এক মতবিনিময় সভায় কথা বলেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন কিছুটা সুস্থের দিকে আছেন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকার ভালো কাজ করবে। কারণ জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে। এ দায়বদ্ধতা থেকে তারা ভালো কাজ করে, সরকার দায়বদ্ধ না হলে ভালো কাজ করবে না। লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে। আমরা আশা করছি, হয়তবা জানুয়ারিতে ভোট হয়ে যেতে পারে।

তিনি বলেন, কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা পেন্ডিং আছে। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। আমরা মনে করি, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সেখানে বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিতবে।

পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন।

সভায় আবদুল আউয়াল আল মিন্টু বলেন, আমাদের ফেনীবাসীর দুর্ভাগ্য যে আমরা অভিজ্ঞতা সম্পন্ন লোককে দায়িত্বে পাই না। সেক্ষেত্রে বর্তমান ফেনী জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই সর্বস্তরের লোকদের এক জায়গায় একত্রিত করতে পেরেছেন বলে। আমি আশা করি, এ প্রকল্পের মাধ্যমে ফেনীবাসীর দুর্ভোগ লাঘব হবে। তিনি যত দ্রুত সম্ভব ওই প্রকল্পটি বাস্তবায়ন করার ওপর জোর দিয়ে বলেন, যত দ্রুত প্রকল্পটি বাস্তবায়িত হবে ততই ভালো হবে। এ ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ লোককে কাজে লাগালে কাজটি দ্রুত টেকসইভাবে সম্পন্ন করা যাবে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাসদের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সমবায় দলের সাধারণ সম্পাদক ডক্টর নিজাম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ রেহানা আক্তার রানু,জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X