মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

নারীর ভ্যানিটি ব্যাগে মিলল ৫৯ লাখ টাকার স্বর্ণ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে নারী চোরাকারবারিসহ ৩টি স্বর্ণের জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে নারী চোরাকারবারিসহ ৩টি স্বর্ণের জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকায় এক নারী চোরাকারবারির ভ্যানিটি ব্যাগে থেকে ৩টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৩৫৪ গ্রাম; যার বাজার মূল্য প্রায় ৫৯ লাখ টাকা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদী বিওপির একটি টহল দল।

আটক আসমা খাতুন (২৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী।

বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, আটক নারীর কাছ থেকে জব্দকৃত ৩টি স্বর্ণের বারের মোট ওজন ও বাজার মূল্য প্রায় ৫৯ লাখ টাকা। আটককৃত আসমা খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধভাবে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে এমন বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দর্শনা কামারপাড়া গ্রামে অবস্থান নেয়। এ সময় ওই নারীকে বিজিবি আটক করে তল্লাশির একপর্যায়ে ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে কাগজে মোড়ানো একটি পোটলা উদ্ধার করে। পরে সেখান থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করে।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X