কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সচিবের চুরি হওয়া টাকাসহ তারই গাড়িচালক গ্রেপ্তার

গ্রেপ্তার গাড়িচালক মো. জাহিদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার গাড়িচালক মো. জাহিদ। ছবি : কালবেলা

রাজধানীর পল্টনে এক সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হয়েছিল ১০ লাখ সাত হাজার টাকা। এ ঘটনায় মামলা করার পর সেই টাকা উদ্ধারসহ অভিযুক্ত গাড়িচালক মো. জাহিদকে (৪৬) গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পল্টন মডেল থানা সূত্র জানায়, গ্রেপ্তার জাহিদ রাজধানীর পল্লবীর স্বপ্ন নগর আবাসিক এলাকার বাসিন্দা সাবেক অতিরিক্ত সচিব (প্রশাসন) নিখিল রঞ্জন রায়ের গাড়িচালক হিসেবে চাকরি করছিলেন দুই মাস ধরে। গত ৫ ডিসেম্বর দুপুরের দিকে তিনি ও তার স্ত্রী পল্টনের জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে ১১ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে গাড়িচালক জাহিদকে গাড়ি লক করে জিপিওর ভেতরে পার্কিংয়ে থাকতে বলেন। এরপর তারা জিপিওর বিপরীত পাশে গ্রামীণ জুয়েলার্সে কেনাকাটা করতে যান।

কেনাকাটা শেষে ফিরে এসে দেখেন তাদের গাড়ি আছে কিন্তু চালক নেই। পরে জাহিদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে জাহিদ কিছুক্ষণের মধ্যে আসছেন বলে জানান। কয়েক মিনিট অপেক্ষা করে পুনরায় কল দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তারা দেখেন গাড়ির ভেতরে তাদের টাকার ব্যাগ নেই। এ ঘটনায় নিখিল রঞ্জন রায় বাদী হয়ে গাড়িচালক জাহিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি চুরির মামলা করেন।

পল্টন মডেল থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় জাহিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১০ ডিসেম্বর খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে জাহিদের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জাহিদের কাছ থেকে চুরি হওয়া ১০ লাখ সাত হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহিদ পেশাদার চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি স্বল্প সময়ের জন্য গাড়িচালক হিসেবে চাকরি নিয়ে সুযোগ বুঝে মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যান।

পল্টন মডেল থানার ওসি জাহিদকে আদালতে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

আজকের স্বর্ণের বাজারদর

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১০

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১১

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১২

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

১৩

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

১৪

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

১৫

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

১৬

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

১৮

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

১৯

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

২০
X