কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এবার চীনের কাছে হাত পাতল সৌদি আরব

নিওম মেগাসিটি প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাইছে সৌদি। প্রতীকী ছবি
নিওম মেগাসিটি প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাইছে সৌদি। প্রতীকী ছবি

নানা জল্পনা–কল্পনার মধ্যেই নিওম প্রকল্প নিয়ে চীনের কাছে হাত পেতেছে সৌদি আরব। রহস্যময় নিওম মেগাসিটি প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এটির একটি ডিজিটাল প্রদর্শনী নিয়ে দেশটিতে গেছেন সৌদি কর্মকর্তারা। প্রদর্শনীতে নিওম মেগাসিটির নানা সুবিধা ও সম্ভাবনার ওপর আলোকপাত করবেন তারা।

ইতোমধ্যেই নিওম মেগাসিটি প্রকল্পের বিস্তারিত উল্লেখ করে বেইজিং, সাংহাই এবং হংকং সফর করেছেন সৌদি কর্মকর্তারা। তবে এ ধরনের তৎপরতার পরও এখন পর্যন্ত আশাব্যঞ্জক কোনো সাড়া পাননি তারা। হয়নি কোনো চুক্তি ঘোষণাও।

প্রকল্পের প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন হংকং ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লিওনার্ড চ্যান।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, এই প্রদর্শনীর একটি ভালো দিক হচ্ছে, এটি নিওমকে রহস্যের মোড়ক থেকে বের করে এনেছে। তবে এখনো ‘দ্য লাইন’ খ্যাত নিওম সিটি প্রকল্পে বিনিয়োগের বিষয়ে খুব বেশি আগ্রহ পাচ্ছেন না তিনি। প্রদর্শনীতে দেখানো নিওম শহর প্রকল্পকে তিনি অনেকটা ভিডিও গেমের সিমসিটির সঙ্গে তুলনা করেছেন।

জানা গেছে, প্রদর্শনীতে সৌদি আরবের উচ্চাভিলাষী ওই প্রকল্প যারা পর্যবেক্ষণ করেছেন, তাদের বেশির ভাগই নিরপেক্ষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, প্রদর্শনীর সময় নিওম শহরের কর্মকর্তারা এই শহর নিয়ে সাম্প্রতিক কিছু নেতিবাচক প্রতিবেদনের ব্যাখ্যা দেননি।

চলতি মাসের শুরুতেই ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দ্য লাইনে যে পরিমাণ মানুষের বসবাসের কথা ছিল সেই সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে ওই শহরটিতে বসবাসকারী মানুষের সংখ্যা ১৫ লাখ থেকে কমিয়ে ৩ লাখ লক্ষ্যমাত্রা দেখিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে নিওমের নির্বাহী পরিচালক তারেক কাদ্দুমি বলেছিলেন, ভবিষ্যতে এই শহরে ৯০ লাখ মানুষের বসবাস নিশ্চিত করা হবে।

নিওম প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের এই প্রদর্শনীটি এবারই প্রথম নয়। এর আগে দক্ষিণ কোরিয়ার সিউল, জাপানের টোকিও, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি, বোস্টন, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন এবং যুক্তরাজ্যের লন্ডনেও এর প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া এই প্রকল্পের অর্থ সংগ্রহের জন্য বন্ড ইস্যু করারও পরিকল্পনা করছে সৌদি আরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X