কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল-লেবাননের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এই হামলার পর নতুন করে সংঘাতের দানা বাঁধতে শুরু করেছে। ইসরায়েলের দাবি, লেবাননভিত্তিক সংশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। যদিও হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করেছে।

ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকেই ছোড়া হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলারত শিশুদের উপর পড়তে পারে বলে সন্দেহ করছে তারা।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর অনেকদিন ধরে বিচ্ছিন্নভাবে সংঘাতে থাকা দুইপক্ষের মধ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের সূচনা হতে পারে। ইতিমধ্যে হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেখানে সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে আসছেন তিনি। যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু হুমকি দিয়েছেন, তিনি ইসরায়েলে ফিরেই নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন এবং হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রাতে লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলা এত বড় ছিল না— যতটা আশঙ্কা করা হয়েছিল।

কিন্তু নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

এরমধ্যে ইরানও হুমকি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে ‘নতুন অ্যাডভেঞ্চার’ করে তাহলে পরিণতি যা হবে সেটির দায়ভার সব ইসরায়েলের উপর যাবে।

গত বছরের ৭ অক্টোবর হামাসে যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করেন। ওই হামলার পর গতকালই ইসরায়েলে কোনো হামলায় একদিনে ১০ জন বা তারও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে প্রাণ গেল জুলাই শহীদের ভাই কাউছারের

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১০

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১১

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১২

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৩

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৪

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৫

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

১৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১৭

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৮

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১৯

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

২০
X