কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০২:৫২ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

১২ দেশের স্টিকার ভিসা বাতিল করল সৌদি আরব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আরও ১২ দেশের নাগরিকদের স্টিকার ভিসা বাতিল করে ই-ভিসা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে এসব দেশের স্টিকার ভিসা একবারে বাতিল না করে পর্যায়ক্রমে বাতিল করা হবে।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এ বিষয়ে সব এয়ারলাইন্সে একটি নোটিশ পাঠিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ স্টিকার ভিসার মধ্যে রয়েছে শ্রম, ভ্রমণ ও রেসিডেন্সি।

আরও পড়ুন : বাংলাদেশিদের জন্য সুখবর দিল সৌদি আরব

এই ১২টি দেশ হলো—পাকিস্তান, ইয়েমেন, সুদান, উগান্ডা, লেবানন, নেপাল, তুর্কি, শ্রীলঙ্কা, কেনিয়া, মরক্কো, থাইল্যান্ড ও ভিয়েতনাম। সৌদি সরকরের নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশ ভেদে আলাদা আলাদা সময়সীমা দেওয়া হয়েছে।

এর আগে গত মে মাসে স্টিকার ভিসা অপসারণ করে ই-ভিসা দেওয়ার উদ্যোগ নেয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম ধাপে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নাগরিকদের স্টিকার ভিসার পরিবর্তে ই-ভিসা দেয় সৌদি মিশন।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ভিসা সম্পর্কিত সেবা স্বয়ংক্রিয়করণের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ই-ভিসা একটি এ-ফোর সাইজের কাগজে প্রিন্ট করে দেওয়া হবে। এই কাগজের নিচে একটি কিউআর কোড থাকবে। এই কোডেই পাসপোর্টধারীর সব তথ্য থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X