বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দৃষ্টিশক্তি হারাতে বসেছেন আন্দোলনে আহত নাইমুল

আন্দোলনে আহত কলেজছাত্র নাইমুল হক। ছবি : কালবেলা
আন্দোলনে আহত কলেজছাত্র নাইমুল হক। ছবি : কালবেলা

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে চোখের আলো হারাতে বসেছেন কলেজছাত্র নাইমুল হক। ডান চোখের দৃষ্টি শক্তি ফিরে পেতে এখন পর্যন্ত তিনবার অপারেশন করেও ডান চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছেন না। বর্তমানে নাইমুল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বেলঘড়িয়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে নাইমুল হক। পাশের আদমদীঘি রহিম উদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তিনি।

নাইমুল জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে তিনি গত ১৮ জুলাই বগুড়া শহরে গিয়েছিলেন। ওইদিন তারা শহরের দত্তবাড়ি এলাকায় বিক্ষোভ করছিলেন। দুপুর ১টার দিকে তারা শহরের জিরো পয়েন্টের দিকে এগুতে চাইলে সদর থানার সামনে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। তখন একটি টিয়ার শেল তার ডান চোখে আঘাত করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নাইমুল হক জানান, ওইদিন তার চোখে প্রথম অপারেশন হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি ২৭ জুলাই ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যান। সেখানে দ্বিতীয়বার অপারেশন হয়। পরে তিনি বাড়ি ফিরে আসেন। চিকিৎসকদের পরামর্শে সর্বশেষ গত ৮ আগস্ট তিনি আবারও ইসলামিয়া হাসপাতালে যান এবং আরেকবার তার চোখে অপারেশন করা হয়।

তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার আরও অপারেশন প্রয়োজন। তবে অপারেশন করলেই যে দৃষ্টিশক্তি ফিরে পাবেন সে ব্যাপারে চিকিৎসকরা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

নাইমুল বলেন, আমার বাবা একজন কৃষক। এ পর্যন্ত চিকিৎসায় প্রায় ৫৫ হাজার টাকা ব্যয় হয়েছে। আগামীতে হয়তো আরও অনেক টাকা লাগবে। কিন্তু আমার বাবার পক্ষে তা মেটানো সম্ভব হবে না।

বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন নাইমুল হকের ভাগিনা হাবিবুল্লাহ শাহাল জানান, ১০ দিন আগে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাকে ডেকে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর তিন দিন ধরে তার চোখের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে পাঁচ দিন আগে নাইমুলকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, নাইমুলের চোখের অবস্থা খুবই গুরুতর। তিনি আদৌ দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

১০

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১১

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১২

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১৩

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১৪

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৫

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৬

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৯

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X