কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সেই রিয়াদের বাসায় অভিযান, চাঞ্চল্যকর তথ্য দিল ডিএমপি

আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। ছবি : সংগৃহীত
আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। ছবি : সংগৃহীত

ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

গত শনিবার (২৭ জুলাই) রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন পাঁচজন। তারা হলেন—আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), ইব্রাহীম হোসেন, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. আমিনুল ইসলাম। ঘটনার নেতৃত্বে ছিলেন রিয়াদ।

তদন্ত সূত্র জানায়, এর আগেও ওই দলটি ২৬ জুলাই ওই বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেয়। পরদিন সন্ধ্যায় আরও ৪০ লাখ টাকা নিতে গেলে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়।

রিয়াদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায় হলেও তিনি ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারের পর তার অতীত রাজনৈতিক পরিচিতি, ছাত্র সংগঠনে সম্পৃক্ততা ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

চাঁদাবাজির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে। পাশাপাশি, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X