মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে সুখবর দিল রোনালদোর দেশ

রোনালদো ও মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
রোনালদো ও মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। নীতিগত সিদ্ধান্ত হলে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর এমন আভাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় এক বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, পর্তুগাল সরকার সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে রাষ্ট্রপতি এবং সংসদের সাথে পরামর্শ করবে।

বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের এক সভায় অংশ নেবে পর্তুগাল। ওই সভায় ফিলিস্তিন ইস্যু সমাধানের চেষ্টা হতে পারে। তাই সমাধান প্রক্রিয়ার অংশ হিসেবে ফিলিস্তিনিদের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে তারা।

এদিকে কানাডা আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে—তবে শর্তসাপেক্ষে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৬ সালে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এবং আরও কিছু গণতান্ত্রিক সংস্কারে অঙ্গীকার জানাতে হবে।

কার্নি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখতে হলে আমাদের সেসব মানুষের পাশে দাঁড়াতে হবে যারা সন্ত্রাস নয়, শান্তিকে বেছে নিচ্ছে; যারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।

এ ছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তোড়জোড় করছে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ। এদের মধ্যে ফ্রান্স কাঠামোগতভাবে সবচেয়ে এগিয়ে। মঙ্গলবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। দশক ধরে চলে আসা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্রভিত্তিক পথ খোঁজার প্রয়াস হিসেবেই এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘নিউইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও আরও ১৪টি দেশ একসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে- আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং যারা এখনো দেয়নি, তাদেরও এই পথে এগিয়ে আসার আহ্বান জানাই।’

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১০

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১১

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১২

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৩

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৪

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৫

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৬

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৭

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৮

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৯

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

২০
X