কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

নিহত রুশ মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। ছবি : সংগৃহীত
নিহত রুশ মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রাশিয়ার এক জেনারেল নিহত হয়েছে। এ নিয়ে ইউক্রেন যুদ্ধ শুরুর পর অন্তত সাত রুশ জেনারেল নিহত হলো। শুক্রবার (১ ডিসেম্বর) বেশ কয়েকটি ক্রেমলিনপন্থি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিহত রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। তার বয়স ৪৫ বছর। তিনি ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইউক্রেনে পোস্টিংয়ের আগে তিনি মস্কোর বাইরে অবস্থিত অভিজাত কান্তেমিরোভস্কায়া ট্যাংক বিভাগের কমান্ডার ছিলেন।

ভ্লাদিমির জাভাদস্কির মৃত্যু নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন যুদ্ধে নিহত সিনিয়র সেনা কর্মকর্তাদের মৃত্যু নিয়ে আগেও কোনো মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এসব সেনা কর্মকর্তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা প্রকাশ্যে এ নিয়ে কথা বলেছেন। এ ছাড়া মাইন বিস্ফোরণের ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে গণমাধ্যমে পরস্পরবিরোধী খবর আসছে।

বিবিসির খবরে বলা হয়, মেজর জেনারেল জাভাদস্কি বুধবার বিকেলে নিহত হয়েছেন। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়। যদিও ধারণা করা হচ্ছে, এ ঘটনার সময় তার ইউনিট ইউক্রেনের খেরসন অঞ্চলে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X