কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কাঠগড়ায় জাকারবার্গ, বিক্রি করতে হতে পারে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত
মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে একচেটিয়া আধিপত্য বজায় রাখতে কৌশল গ্রহণের অভিযোগে এবার বিচারের মুখোমুখি হয়েছেন মার্ক জাকারবার্গ। বিশ্বাসভঙ্গের এ মামলায় গতকাল সোমবার মেটার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে। এদিন ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে মামলায় সাক্ষ্য দিতে হাজির হন মেটার প্রধান নির্বাহী জাকারবার্গ। খবর বিবিসির।

মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (FTC) ২০২০ সালে প্রথম মামলাটি দায়ের করে, অভিযোগ করে যে মেটা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের মাধ্যমে সোশ্যাল মিডিয়া বাজারে অবৈধ আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে মেটার একচেটিয়া আধিপত্যের ওপর হুমকি হিসেবে বিবেচনা করে তারা ওই দুই প্রতিষ্ঠানকে ‘গ্রাস’ করেছেন। এর মাধ্যমে বাজারক্ষমতার অপব্যবহার করেছেন তারা। ২০১২ সালে ইনস্টাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করলেও প্ল্যাটফর্ম দুটির কোনো উন্নয়ন করেনি মেটা।

ফেডারেল ট্রেড কমিশনের দাবি, প্রতিদ্বন্দ্বীদের হুমকি মনে করে মেটা সেই দুটি প্রভাবশালী সামাজিক মাধ্যমকে কিনে নেয়। মামলার প্রমাণ হিসেবে ২০১১-১২ সালের অভ্যন্তরীণ ই-মেইল উপস্থাপন করা হয়েছে, যেখানে ইনস্টাগ্রামকে প্রতিযোগিতা ঠেকাতে কেনার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়।

জাকারবার্গ এসব ই-মেইলকে তখনকার ‘প্রাথমিক আলোচনা’ হিসেবে দেখাতে চাইলেও আদালত এখন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে। প্রযুক্তিবান্ধব ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে মামলাটি বন্ধ হবে বলে জাকারবার্গ আশাবাদী ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে আশায় ভাটা পড়েছে। মামলায় হারলে মেটাকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করতে হতে পারে, যা প্রতিষ্ঠানটির জন্য বড় ধাক্কা হবে।

ইনস্টাগ্রামকে অধিগ্রহণ করা বিষয়ক ২০১২ সালের আরেকটি ই-মেইলে কোনো উন্নয়ন না করেই জনপ্রিয় এ অ্যাপ চালু রাখার ও ফেসবুকের নিজস্ব সেবার উন্নয়ন করার ইঙ্গিত দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল, ফেসবুকের ওপর হতাশ ব্যবহারকারীরা যেন অন্য প্ল্যাটফর্মে যেতে না পারে।

২০১১ সালে ফেসবুকের একটি অভ্যন্তরীণ ই-মেইলে সতর্ক করা হয়েছিল যে ইনস্টাগ্রাম স্মার্টফোনে একটি জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে এবং জাকারবার্গের সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্ক (ফেসবুক) যা অফার দেয়, তা সহজেই অনুলিপি করতে পারে এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X