কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিয়ে ক্ষেপলেন এরদোয়ান

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিয়ে ক্ষেপলেন এরদোয়ান

অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনা হয়। যতিও একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় সেই প্রস্তাব পাস হয়নি। অর্থাৎ সব দেশ যুদ্ধবিরতি চাইলেও যুক্তরাষ্ট্র একাই আটকে দিয়েছে সেটি। এতেই ক্ষেপে যান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সমালোচনা করেন, ভেটো পাওয়ারের বৈষম্যমূলক ব্যবস্থা নিয়ে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছাড়াও, ফ্রান্স, ব্রিটেন, চীন এবং রাশিয়ার হাতে এই ভেটো ক্ষমতা আছে। অর্থাৎ কোন দেশ যদি কারও বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব তোলে সেটিতে এই ৫ দেশের কেউ যদি ভেটো দেয় তাহলে আর সেই প্রস্তাব পাস করা সম্ভব না। আর এই নিয়মেরই সংস্কার চান তুর্কি প্রেসিডেন্ট।

তিনি বলেন, অধিকাংশ দেশের সমর্থন সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কারণে এই প্রস্তাব পাস করা যায়নি। অভিযোগ করে বলেন, দু-একটি দেশের বাগড়া দেওয়ার কারণে অধিকাংশ দেশের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। শনিবার রাজধানীর ইস্তাম্বুলে মানবাধিকার সম্মেলনে এ কথা বলেন এরদোগান।

এরদোগান প্রশ্ন রেখে বলেন, ‘যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মিলিত দাবি শুধু মার্কিন ভেটো দ্বারা প্রত্যাখ্যান করা হয়। এটা কী ন্যায় বিচার?’। ‘এই বৈষম্য বিলোপ করতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করতে হবে।

প্রেসিডেন্ট এরদোগান আরও বলেছেন, বিশ্ব এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে সব আশা ও প্রত্যাশা হারিয়ে ফেলেছে। এই পরিষদের সংস্কার প্রয়োজন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা বন্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে জাতিসংঘ। সেই ধারাবাহিকতায় সবশেষ শুক্রবার অনতিবিলেম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। জাতিসংঘ মহাসচিবের উত্থাপিত এ প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় বাংলাদেশ। এছাড়াও যুদ্ধবিরতির পক্ষে প্রায় ১০০ দেশ তাদের সমর্থন জানায়।

স্থানীয় সময় শনিবার সংযুক্ত আরব আমিরাতও যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে তারপর জাতিসংঘের মহাসচিব আন্তোরিও গুতেরেস সংস্থাটির ধারা-৯৯ এর ক্ষমতাবলে নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। সেখানে ১৫ সদস্যের মধ্যে একমাত্র ভেটো দেয় যুক্তরাষ্ট্র এবং ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য। আর বাকি সদস্যরা তাৎক্ষণিক যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X