কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজার যুদ্ধে হেরেছে ইসরায়েল : সাবেক কমান্ডার

ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও সেনারা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও সেনারা। ছবি : সংগৃহীত

রমজানেও গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তবে এ যুদ্ধে ইসরায়েল হেরেছে বলে মন্তব্য করেছেন সাবেক এক ইসরায়েলি সেনা কমান্ডার। রোববার (১৭ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সাবেক এ সেনা কমান্ডার বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে।

ইজাক ব্রিক নামের ওই সাবেক সেনা কমান্ডার ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে লেখা এক নিবন্ধে লিখেন, আপনি দীর্ঘদিন এত মানুষের কাছে মিথ্যা বলতে পারবেন না। আগে অথবা পরে গাজা ‍উপত্যকায় এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে কী হচ্ছে সেটি আমাদের মুখের ওপর বিস্ফোরিত হবে।

তিনি বলেন, ইসরায়েলি হোম ফ্রন্ট কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। কেননা এটি গাজা উপত্যকায় যুদ্ধের চেয়ে হাজার গুণ বেশি কঠিন এবং গুরুতর হবে।

এর আগে ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা ছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে সংকট চলছে তার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক। মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

জেফ ফ্লেক বলেছেন, তুরস্কের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা ছাড়া গাজায় দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে পৌঁছানো কঠিন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া সেখানে এই পর্যন্ত আহত হয়েছে ৭৩ হাজারের বেশি মানুষ। গাজার প্রায় শহর-নগরকে ধ্বংসস্তূপে পরিণত করে এখন রাফা শহরের দিকে চোখ পড়েছে দেশটির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১০

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১১

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

১২

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৩

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১৪

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১৫

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৬

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৭

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৮

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৯

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

২০
X