কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১০:০৮ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের সতর্কতা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

জরুরি না হলে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের যেকোনো স্থানে ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক ক‌রে‌ছে যুক্তরাজ্য।

গতকাল বুধবার (২৪ জুলাই) যুক্তরাজ্য সরকারের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এক ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে।

এতে বলা হয়, ইন্টারনেট এবং টেলিফোন সেবায় বিঘ্ন ঘটানোসহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ব্রিটিশ হাইকমিশন কর্মীদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ব্রিটিশ হাইকমিশন নাগরিকদের সহযোগিতাসহ প্রয়োজনীয় কাজগুলো করছে।

ভ্রমণ সতর্কতায় বলা হয়, গত ১৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট থেকে বাংলাদেশ সরকার দেশজুড়ে কারফিউ জারি করেছে। এর অধীনে ঢাকা জেলায় ২৪ ও ২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সিলেট বিভাগে এই দুই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আপনি যেখানেই থাকেন না কেন, স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হলো। বাংলাদেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। আপনাকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

ইন্টারনেট ও স্থানীয় মাধ্যমসহ যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হ‌য়ে‌ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের রেলওয়ে সেবা বন্ধ রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১০

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১১

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৩

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৪

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৫

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৬

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৭

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৮

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৯

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

২০
X